作词 : Shohag Waziulla
作曲 : Ajgor Ali
তুমি আমার মায়ার মানুষ
দুক্ষ দিলে লাগে না
তুমি যত পুড়াইবে
মনটা তত জুড়াইবে
অবহেলা যতই করো
হৃদয় আমার ভাঙ্গে না
ভালোবাসার জন্ম হয় হৃদয়ও মাঝারে
তারে কেন কান্দাও তুমি প্রেমেরই বাজারে
প্রেমেরই কাবা ঘর মানুষের অন্তর
ঠুনকো ঝড়ে ভাঙে না।
ভালোলাগার আতুর ঘর চোখের দুটি তারা
সাদা কালো সে দেখেনা মনের মানুষ ছাড়া
মনেরই যত ভুল সুখের হয়ে ফুল
বুকে ফোটে ঝরে না।